এক অচেনা ঢাকা
প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে রাজধানী ছেড়ে যাওয়ায় ঢাকা শহর নির্জন রূপ নিয়েছে।
ঈদের আগের দিন রাস্তায় পথচারী, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা ছিল কম। ফ্লাইওভারগুলোও ফাঁকা পাওয়া গেছে।
ঈদুল ফিতর উপলক্ষে রোববার (১ মে) থেকে চারদিনের সরকারি ছুটি শুরু হওয়ায় গত তিন দিনে বেশির ভাগ মানুষ ঢাকা ছেড়েছেন।
কিছু লোককে তাদের শেষ মুহূর্তের কেনাকাটার জন্য মার্কেট এবং শপিং মলে যেতে দেখা গেছে।যাত্রী না থাকায় বেশি ভাড়া নিচ্ছেন রিকশাচালক ও অটোরিকশাচালকরা।
বিভিন্ন বাস টার্মিনালের সামনের সড়কে বাস পার্কিং করা হয়েছে, কারণ ঈদের জন্য চলাচল বন্ধ থাকায় এবং টার্মিনালের পার্কিং প্রায় পূর্ণ হয়ে গেছে। ফাঁকা রাস্তায় শিশুদের সাইকেল চালাতে দেখা গেছে।
কোভিড-১৯ এর কারণে গত দুই বছর ধরে মানুষ ঠিকমতো ঈদ উদযাপন করতে পারেনি।

No comments