বাংলাদেশে যাত্রা শুরু করলো Samsung Galaxy A23
Samsung বাংলাদেশে সম্প্রতি Galaxy A23 লঞ্চ করেছে, এটি তার A-সিরিজের সর্বশেষ সংযোজন।
Samsung Galaxy A23-এ রয়েছে একটি Snapdragon 680 2.4GHz+1.9GHz Octa-core প্রসেসর, Samsung One UI 4.1 এটি Android 12 দ্বারা চালিত। ডিভাইসটিতে 6GB RAM এর পাশাপাশি 128GB ROM স্টোরেজ রয়েছে।
Samsung Galaxy A23 তে আরো আচে Samsung Knox সিকিউরিটি এবং একটি সেন্সর সাইড ফিঙ্গারপ্রিন্ট।
এটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি ইনফিনিটি ভি-কাট ডিসপ্লে রয়েছে। কর্নিং গরিলা গ্লাস 5 দেয়া হয়েছে এই ডিভাইস এ।Galaxy A23-এ একটি 5000mAh ব্যাটারি রয়েছে এবং এটি 25W সুপার-ফাস্ট চার্জিং সমর্থন করে।
ডিভাইসটিতে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50MP OIS প্রাথমিক ক্যামেরা, 5MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 2MP ডেপ্থ ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা, সেইসাথে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে৷
Samsung Galaxy A23 তিনটি রঙে পাওয়া যাচ্ছে : নীল, পীচ এবং কালো। বর্তমানে এটি পাওয়া যাচ্ছে স্যামসাং আউটলেটগুলিতে 25,599/-টাকায়।

No comments